Scholarly open access journals, Peer-reviewed, and Refereed Journals, Impact factor 8.14 (Calculate by google scholar and Semantic Scholar | AI-Powered Research Tool) , Multidisciplinary, Monthly, Indexing in all major database & Metadata, Citation Generator, Digital Object Identifier(DOI)
রবীন্দ্রসঙ্গীতের পরিবেশনায় যন্ত্রানুষঙ্গ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা গানটির ভাবপ্রকাশ, নান্দনিকতা এবং সাংগীতিক আবহ নির্মাণে বিশেষ ভূমিকা পালন করে। বর্তমান প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সূচনালগ্ন থেকে শান্তিনিকেতন ও সংগীত ভবনের বিভিন্ন পর্যায়ে ব্যবহৃত যন্ত্রানুষঙ্গের ধারাবাহিক বিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা যায় যে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সংগীতচর্চার পরিবেশে রবীন্দ্রনাথের গানের সঙ্গে প্রথমদিকে হারমোনিয়াম, পিয়ানো, অর্গ্যান, বেহালা প্রভৃতি যন্ত্র ব্যবহৃত হলেও পরবর্তীকালে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার পর এস্রাজ ধীরে ধীরে রবীন্দ্রসঙ্গীতের প্রধান সহযোগী যন্ত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
প্রবন্ধে দিনেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাচাওয়ান মিশ্র, অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং শৈলজারঞ্জন মজুমদার প্রমুখের অবদানের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীতে এস্রাজের বিশেষ গুরুত্ব বিশ্লেষণ করা হয়েছে। একই সঙ্গে সংগীত ভবনের শিক্ষাপদ্ধতিতে যন্ত্রব্যবহারের পরিবর্তন, হারমোনিয়ামের পুনঃপ্রবর্তন এবং আধুনিক সময়ে তানপুরা, কী-বোর্ড, সেতার, বাঁশি ও অন্যান্য যন্ত্রের সীমিত ও পরিমিত ব্যবহারের দিকও আলোচিত হয়েছে।
এছাড়া প্রবন্ধে রবীন্দ্রসঙ্গীতে আবহসংগীতের (Background Music) ব্যবহার ও তার বিবর্তন সম্পর্কেও আলোচনা করা হয়েছে। গবেষণার মাধ্যমে প্রতীয়মান হয় যে, রবীন্দ্রনাথ কোনো নির্দিষ্ট যন্ত্র ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করেন নি; বরং তিনি গানকেই মুখ্য এবং যন্ত্রকে সহায়ক হিসেবে বিবেচনা করেছেন। তাঁর মতে, যন্ত্রানুষঙ্গের উদ্দেশ্য গানকে আচ্ছন্ন করা নয়, বরং তার ভাব, লয় ও নান্দনিকতাকে সমর্থন করা। পরিমিতি, সংযম এবং রুচিশীল প্রয়োগই রবীন্দ্রসঙ্গীতে যন্ত্রানুষঙ্গ ব্যবহারের মূল নীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
অতএব বলা যায়, রবীন্দ্রসঙ্গীতে যন্ত্রানুষঙ্গের ইতিহাস কেবল বাদ্যযন্ত্রের ব্যবহারগত পরিবর্তনের ইতিহাস নয়; এটি রবীন্দ্রনাথের সংগীতদর্শন, নান্দনিক চেতনা এবং সংগীতশিক্ষার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দলিল। এই গবেষণা রবীন্দ্রসঙ্গীতের পরিবেশনরীতি ও যন্ত্রব্যবহারের ঐতিহাসিক ধারাকে নতুন দৃষ্টিকোণ থেকে মূল্যায়নের সুযোগ করে দেয়।
"Rabindranather Gaane Jontranusongo: Ekti Dharabahik Shomikkha
", International Journal for Research Trends and Innovation (www.ijrti.org), ISSN:2456-3315, Vol.11, Issue 6, page no.a525-a531, June-2026, Available :http://www.ijrti.org/papers/IJRTI2606050.pdf
Downloads:
000117
ISSN:
2456-3315 | IMPACT FACTOR: 8.14 Calculated By Google Scholar| ESTD YEAR: 2016
An International Scholarly Open Access Journal, Peer-Reviewed, Refereed Journal Impact Factor 8.14 Calculate by Google Scholar and Semantic Scholar | AI-Powered Research Tool, Multidisciplinary, Monthly, Multilanguage Journal Indexing in All Major Database & Metadata, Citation Generator